May 3, 2026, 9:28 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী গ্রেফতার হামে শিশু মৃত্যুর মিছিল/অতি তর্ক ও দায় চাপানোর রাজনীতিতে ফ্যাকাশে দেখাচ্ছে সমাধানের পথ সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা দক্ষ শিক্ষক সংকটে বাংলাদেশ/ দক্ষিণ এশিয়ার নিচের সারিতে অবস্থান ও নীতিগত প্রশ্ন র‍্যাবের অভিযান/গ্রেপ্তার দৌলতপুরের আধ্যাত্মিক সাধক হত্যার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি মহান মে দিবস/ দ্রব্যমূল্য, অন্যায্য মজুরি ও অনিরাপদ শ্রমের কঠিন বাস্তবতায় বাংলাদেশের শ্রমজীবীরা একটি বিশ্লেষণ/গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ কৃষকের ন্যায্য অধিকার ফেরাতে/রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বিরোধী অভিযান ‘জঙ্গি সংশ্লিষ্টতা/ ঢাকায় ৪ আটক: অস্ত্র, ড্রোন ও উগ্রবাদী বই উদ্ধার সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট

ভারতে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হলো এক মুসলিম ব্যক্তিকে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/ইন্টারনেট

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, ৪৫ বছর বয়স্ক এক মুসলিম ব্যক্তিকে একদল লোক জোর করে রাস্তায় মারতে মারতে জয় শ্রী রাম স্লোগান দিতে বাধ্য করেছে।

এনডিটিভি জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া এক ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে পুলিশের সামনেই এক দল মানুষ ওই ব্যক্তিকে মারধর করছে সেই সঙ্গে জয় শ্রীরাম স্লোগান দিতে ওই ব্যক্তিকে বাধ্য করছে। এ সময় ওই ব্যক্তির ছোট মেয়ে বাবাকে আঁকড়ে ধরে তাকে না মারতে অনুরোধ করছেন। এনডিটিভি জানায়, বুধবার( ১১ আগস্ট) ভারতের উত্তর প্রদেশের বরা কানপুর এলাকায় এই ঘটনা ঘটে।

এনডিটিভি জানায়, যখন এই ঘটনা ঘটে তার পাশেই ভারতের উগ্রবাদী হিন্দু সংগঠন বজরং দলের জনসভা চলছিল। ওই এলাকায় মুসলিমরা জোর করে হিন্দু মেয়েদের ধর্ম পরিবর্তন করছে এই অভিযোগ তুলে আগে থেকেই বুধবার সভা করার ঘোষণা দিয়েছিল বজরং দল।

এদিকে নিগৃহীতের শিকার ওই মুসলিম ব্যক্তি জানান, তিনি একজন ব্যাটারি চালিত রিকশাচালক। বুধবার দুপুর ৩টায় যখন তিনি তারা রিকশা চালাচ্ছিলেন সে সময় তাকে জোর করে ধরে আনা হয়। এরপরে তাকে মারধর করা হয় এবং জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হয়। তিনি আরও জানান, ওই উগ্রবাদীরা তিনিসহ তার পরিবারকে হত্যার হুমকি দেয়। এরপরে পুলিশ এসে তাকে রক্ষা করে বলে জানান তিনি।

এদিকে কানপুর পুলিশ জানায়, জুলাই মাসে ওই মুসলিম ব্যক্তির আত্মীয় তার প্রতিবেশী এক হিন্দু ব্যক্তির নামে থানায় অভিযোগ দেয়। ওই হিন্দু ব্যক্তিও অভিযোগ দায়ের করেছিল।

কানপুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রাভিনা ত্যাগি জানান, তারা নির্যাতনের শিকার ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে নির্যাতনের ভিডিওটি দেখেছেন। পুলিশও একটি অভিযোগ দায়ের করেছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে ১০ জন অভিযুক্তকে ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে কানপুর পুলিশের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা।

এদিকে এই ঘটনার তিন দিন আগে ভারতের দিল্লিতে মুসলিম বিরোধী স্লোগান দেওয়ার ঘটনায় বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনডিটিভি জানায়, রোববার (৮ আগস্ট) দিল্লি যন্তর মন্তরের কাছে সুপ্রিম কোর্টের আইনজীবী ও দিল্লি বিজেপির সাবেক মুখপাত্র অশ্বিনী উপাধ্যায়ের নেতৃত্বে একটি মিছিল হয়। এতে হিন্দু উগ্রবাদী কয়েকটি সংগঠনও যোগ দেয়।

সেই মিছিলে স্লোগান দেওয়া হয় ‘ভারতে থাকতে হলে জয় শ্রীরাম বলতে হবে।’ পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে আরও দেখা গেছে, যন্তর মন্তরে মুসলিমদের হুমকি দিয়ে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর স্লোগান দিচ্ছেন বিজেপি নেতারা।

ভারতের অধিকাংশ নেটিজেনরা এর তীব্র সমালোচনা করেছেন। এদিকে ভিডিও ভাইরাল হওয়ায় মামলা করে দিল্লি পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net