October 17, 2026, 7:24 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

উন্নয়নের ছোয়া লাগেনি মিরপুর ফুলবাড়িয়া ইউপির ৮ নং ওয়ার্ডে

মীর রিসান/

কুষ্টিয়া মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউপির ৮ নং ওয়ার্ডের শিমুলিয়া থেকে নওপাড়া এলাকার রাস্তা প্রায় দুই যুগ মেরামত হয়নি।অল্প বৃষ্টিতেই চলাচল অযোগ্য কাঁদা পানিতে পরিণত হয় রাস্তা।আবার রৌদে পরিণত হয় ধুলোর স্তূপে।ফুলবাড়িয়া ইউপির বাসিন্দা শুকুর আলীর ছেলে মান্নান গাজী,ফরজ মল্লিক এর ছেলে তৌহিদুল মল্লিক ও আলীমদ্দির ছেলে মজ্জেল মল্লিক।বলেন তিনবার চেয়ারম্যান পরিবর্তিত হয়েছে কিন্ত হয়নি রাস্তার উন্নয়ন।মিরপুর উপজেলা আওয়ামিলীগ এর সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আতাহার ফুলবাড়িয়া ইউপির চেয়ারম্যান থাকাকালীন হয়নি রাস্তা।

এরপর ফুলবাড়িয়া ইউপি বি এন পির সভাপতি টিপু সুলতান ফুলবাড়িয়া ইউপির চেয়ারম্যান থাকাকালীন ও হয়নি রাস্তার উন্নয়ন।ফুলবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সালাম উদ্দীন এ বিষয়ে বলেন,রাস্তার কিছু অংশ মালিকানা সম্পতি হওয়াতে এবং রাস্তার কোড অন্তর্ভুক্ত না হওয়াতে।শিমুলিয়া থেকে নওপাড়া এলাকার রাস্তা কাজ শুরু হচ্ছে না এছাড়াও তিনি আরো বলেন, করোনার জন্য ছোট ঠিকাদারি কাজের অনুমোদন হচ্ছে না।

এ বিষয়ে মিরপুর উপজেলা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন ইসলাম বলেন,এলাকাবাসী চরম ভোগান্তিতে রয়েছে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা জাসদ এর সাধারণ সম্পাদক আহম্মদ আলীর সুনজর শিমুলিয়া নওপাড়ার প্রতি সুনজর দরকার।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net