October 14, 2026, 2:30 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

টিকা উৎপাদনে সিনোফার্ম-ইনসেপ্টার সঙ্গে সরকারের চুক্তি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

দেশে করোনার টিকা উৎপাদনের জন্য চীনের কোম্পানি সিনোফার্ম ও স্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সঙ্গে সরকারের ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে।
সোমবার বিকেলে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) মিলনায়তনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, চীনের রাষ্ট্রদূত লি জিমিং ও ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী ইনসেপ্টা প্রতি মাসে সিনোফার্মের ৫০ লাখ ডোজ টিকা উৎপাদন করবে।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশিদ আলম অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া।

এছাড়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেইজিং থেকে অনলাইনে চীনের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের এশিয়ান অ্যাফেয়ার্স বিভাগের উপমহাপরিচালক চেন সং, সিনোফার্মের চেয়ারম্যান লিউ জিংযান ও সিনোফার্মের চিফ ইঞ্জিনিয়ার ফু কুয়াং বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net