October 17, 2026, 8:55 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

কুষ্টিয়া পৌরসভার ঠিক পেছনে !

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া পৌরসভার পশ্চিমে পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ ও এম আর এস তেল পাম্প। তার পাশ দিয়ে ্একটি রাস্ত আছে। স্থানীয়রা বলছেন কুষ্টিয়া পৌরসভার ঠিক পিছনেই অবস্থিত এ সড়কটিতে দেড় যুগ কোনো সংস্কার কাজ হয়নি। শুধু তাই নই অভিযোগ উঠেছে ড্রেন ব্যাবস্থাপনা নিয়েও। একটু বৃষ্টি হলেই এই সড়কটি আর সড়ক থাকে না হয়ে উঠে লম্বা একটি পানি ডোবা খাল। তবে নৌকা চলতে দেখা যায়নি এখনও।
সড়কের বাসিন্দারা চরম দূর্ভোগে হ্মোভ প্রকাশ করেছেন। এমন অবস্থায় সড়কের বাসিন্দারা এমনকি কয়েকদিন বাইরে বের হতে পারে না। অপেক্ষা করতে হয় কবে সড়ক থেকে পানি নামবে। এই সময়টিতে মশা-মাছি পোকা-মাকড়ের রাজত্ব শুরু হয়। আক্রমণে দিশেহারা হয়ে উঠেন তারা। অধিকাংশ ঘরে দিন-রাত মশারি টানিয়ে রাখতে হয়।
প্রথম শ্রেণীর এই পৌরসভার ঠিক লাগোয়া এ রকম একটি সড়কের এ হাল ক্ষুব্ধ করে তুলেছে এলাকাবাসীর। তারা জানান ধার্য কর প্রদানে তারা বিন্দুমাত্র কার্পণ্য করেন না। কিন্তু নাগরিক সেবার এ হাল হবে কেন।
কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান পৌরসভার পিছনের রাস্তাটি জলাবদ্ধতা দূর করার জন্য ইতিমধ্যেই ড্রেনের কাজ শুরু করা হয়েছে। ১৪০ মিটার ড্রেনের কাজ শে ও হয়েছে। রাস্তাটির আর সি সি নির্মাণ কাজের জন্য অনুমোদন দেয়া হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়েছে অতি শীঘ্রই রাস্তার কাজ করার জন্য।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net