October 18, 2026, 9:45 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪৬ লাখ টাকা ছিনিয়ে নিতে মেহেরপুরে সিটি ব্যাংকের এজেন্টকে গুলি করে হত্যা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেহেরপুরের গাংনী উপজেলায় সিটি ব্যাংকের এক এজেন্টকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে হত্যাকারীরা ছিনতাইকারী ছিল। নিহতের কাছ থেকে ৪৬ লাখ টাকা ছিনিয়ে নিতে এ ঘটনা ঘটানো হয়েছে। টাকা উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম খাদেমুল ইসলাম (৩৫)। তিনি মেহেরপুরের জতারপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বেলা ১১টায় গাংনী উপজেলার গাড়াডোব ইউনিয়নের খোকসায় এ ঘটনা ঘটে।
খাদেমুল ইসলামের ছোট ভাই ইজাজুর ইসলাম ঝন্টুর উদ্ধৃতি দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, খাদেমুল সকালে বাড়ি থেকে ব্যাগ ভর্তি করে ৪৬ লাখ টাকা নিয়ে একাই মোটরসাইকেল যোগে গাংনীর উপজেলা শহরে ব্যাংকের বুথে যাচ্ছিলেন। গাংনী-গাড়াডোব সড়কের খোকসা নামক স্থানে ছিনতাইকারীরা তার পথ আটকায়। তার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তিনি সাহায্যের জন্য চিৎকার করলে আশেপাশে থাকা লোকজন তার চিৎকারে সাড়া দিয়ে ঘটনাস্থলের দিকে অগ্রসর হলে ছিনতাইকারীরা খাদেমুলের পেছন থেকে গুলি করে।
ওসি জানান পিঠে গুলিবিদ্ধ খাদেমুল টাকার ব্যাগ দিয়ে মোটরসাইকেল রেখে মাঠের মধ্যে নেমে পড়েন। এ সময় কয়েকজন লোক এসে উপন্থিত হলে ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেলে পালিয়ে যায়। স্থানীয়রা খাদেমুলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কুষ্টিয়া পৌঁছানোর আগেই  কুষ্টিয়ার খলিসাকুন্ডি এলাকায় তার মৃত্যু হয়।
ওসি সাজেদুল ইসলাম জানান প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে গুলি করা হয়েছে।
হত্যাকারীদের ধরতে অভিযান চলছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net