October 14, 2026, 1:37 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত হার ১৪ দশমিক ৫২

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের জেলাগুলোতে মোট ১ হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষা করোনা শনাক্ত হয়েছে ২৭১ জনের। শনাক্তের হার ১৪ দশমিক ৫২।
এর আগের ২৪ ঘন্টায় বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ২২৬ জনের। আগের দিন শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৯২।
সোমবার (৩০ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য দফতর থেকে এ তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনা, যশোর, মাগুরা, ঝিনাইদাহ ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৮ হাজার ৭৫১ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৯৪ জন। সুস্থ হয়েছেন ৯৬ হাজার ৯৩৯ জন।
গত ২৪ ঘণ্টায় খুলনায় সর্বোচ্চ ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ১০ জন, সাতক্ষীরায় ১৮ জন, যশোরে ২৬ জন, নড়াইলে ৭, মাগুরায় ১৩ জন, ঝিনাইদহে ২৬ জন, কুষ্টিয়া ৭৯ জন, চুয়াডাঙ্গায় ২ ও মেহেরপুরে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনাক্তের সংখ্যা বিবেচনায় ২৭ হাজার ২৩৪ জনের করোনা শনাক্ত নিয়ে বিভাগে শীর্ষে আছে খুলনা জেলা। সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net