October 14, 2026, 1:37 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে দুই শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে দুই শ্রমিকের মৃত্যু ঘটেছে।  কুষ্টিয়া সদর উপজেলার হরিনায়ানপুরে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে  এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শ্রমিকরা হলেন  হান্নান (৩০) ও ( শাকিল(২০)। তাদের বাড়ি হরিনায়ানপুর বাজার সংলগ্ন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হান্নান ও শাকিল হরিনায়ানপুরের আবু বকর কসাইয়ের বাড়িতে নতুন নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে যান। প্রথমে শাকিল ট্যাংকের মধ্যে নামেন। কিছুক্ষন পর তার কোন সাড়া না পেয়ে হান্নান এগিয়ে যান।

তিনি শাকিলের নাম ধরে কয়েক দফা ডাকাডাকি করে সাড়া না পেয়ে তিনিও ট্যাংকের মধ্যে নেমে পড়েন।

ইসলামী বিশ্ববিদ্যালেয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান ট্যাংকের মধ্যেই তাদের মৃত্যু ঘটে।  তাদের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

কোন মামলা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net