August 27, 2026, 7:14 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত হার ৯.১১ শতাংশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২ হাজার ১১৯টি নমুনা পরীক্ষায় ১৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যা নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তে হার ৯ দশমিক ১১ শতাংশ।
এর আগের ২৪ ঘন্টায় এই মৃত্যুর সংখ্যা ছিল ৪ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ২২৪ জনের।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দঢতর থেকে এ তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ দুইজনের মৃত্যু হয়েছে খুলনায়। এছাড়া নড়াইল, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় একজন করে মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।
শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৯ হাজার ৩১৬ জনের শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় যশোরে সর্বোচ্চ ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া খুলনায় ২৮ জন, বাগেরহাটে ৮, সাতক্ষীরায় ২৭, নড়াইলে ৭, মাগুরায় ৭, ঝিনাইদহে ১০, কুষ্টিয়ায় ৩৭, চুয়াডাঙ্গায় ১৯ ও মেহেরপুরে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত বছরের ১৯ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ১৭ জন। সবোর্চ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে খুলনাতে। দ্বিতীয় কুষ্টিয়ায়।
একই সময়ে সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৬৯৭ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ গবেষণা) ডা. ফেরদৌসী আক্তার জানান বিভাগে সংক্রমণের কমার গতি বিগত এক সপ্তাহের হিসেবে ভাল। তবে অপেক্ষা করতে হবে ৫ শতাংশ’র নীচে নেমে গেলে সেটা সন্তোষজনক।

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net