August 25, 2026, 7:59 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

ফেয়ারের সাধারণ সভা অনুষ্ঠিত ও নির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

বেসরকারী সংন্থা ফেয়ারের সাধারণ সভা ও নির্বাহী পরিষদ গঠন উপলক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফেয়ারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংস্থার চেয়ারম্যান সামসুন নাহার সিমুর সভাপত্বিতে অনুষ্ঠিত সাধারণ সভায় গত সভার রেজুলেশন, বার্ষিক কর্মসূচি প্রতিবেদন ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার সদস্যসচিব ও পরিচালক দেওয়ান আখতারুজ্জামান। পরিষদের সদস্যবৃন্দ চলতি আর্থিক বছরের বাজেট, কর্মপরিকল্পনা অনুমোদন করেন এবং আগামী বছরর জন্য অডিটর নিয়োগ প্রদান করেন। সভায় বক্তব্য উপস্থাপন করেন সম্মানিত সদস্য প্রফেসর ড. সেলিম তোহা, অ্যাড. মঞ্জুরী বেগম, জেব-উন নিসা সবুজ, মো: ওবাইদুর রহমান, ড. আমানুর রহমান আমান, মো: জামিরুল ইসলাম, অনন্ত কুমার দাস প্রমুখ।

সভা শেষে ফেয়ার এর প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার মো: নজরুল ইসলাম বিনাপ্রতিদ্বন্দ্বীতায় ২০২১-২৩ মেয়াদের জন্য নির্বাচিত ৯ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ ঘোষণা করেন। নির্বাচিত সদস্যরা হলেন, ১) অ্যাড. মঞ্জুরী বেগম, চেয়ারম্যান, ২) তাজনিহার বেগম, ভাইস-চেয়ারম্যান, ৩) মো: ওবাইদুর রহমান, ভাইস-চেয়ারম্যান, ৪) কাজী রফিকুর রহমান, অর্থ-সচিব, ৫) প্রফেসর ড. সেলিম তোহা, নির্বাহী সদস্য, ৬) বঙ্কিম চন্দ্র দেবনাথ, নির্বাহী সদস্য, ৭) আক্তারী সুলতানা, নির্বাহী সদস্য, ৮) সাবিনা আক্তার, নির্বাহী সদস্য, ৯) দেওয়ান আখতারুজ্জামান, সদস্যসচিব।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net