June 13, 2026, 1:51 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় অবস্থান বিজিবি–বিএসএফ সীমান্ত সম্মেলন: ১১ সিদ্ধান্তে শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-ভারত জনগণের সম্পর্ক আমার একমাত্র অগ্রাধিকার: দীনেশ ত্রিবেদী তিন লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর প্রস্তাবিত বাজেটে ফিরল অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ পানিসম্পদ মন্ত্রণালয়ের বাজেট কমলেও এগোচ্ছে ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’, বাস্তবায়ন হবে ৭ বছরে শপিংমল ও দোকানপাট খোলা রাখার নতুন সময়সূচি ঘোষণা চিকিৎসা-সেবা-বাণিজ্য/ আদ-দীন বিতর্ক প্রশ্ন তুলছে স্বাস্থ্যসেবার বাজারে রোগীর অবস্থান কোথায়? ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা

খোকসায় ধান ক্ষেত থেকে কৃষি শ্রমিকের লাশ উদ্ধার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
কুষ্টিয়ার খোকসায় নিখোঁজ এক কৃষি শ্রমিকের মৃতদেহ ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে।
রবিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার একতারপুর ইউনিয়নের শেখপাড়া-ঈশ্বরদী মাঠ থেকে কৃষি শ্রমিক মিরাজ (২৫) এর মৃতদেহটি উদ্ধার করা হয়। সে শেখপাড়া গ্রামের সিরাজ শেখের ছেলে। সে এক সন্তানের জনক।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান ও স্থানীয়রা জানান, কৃষি শ্রমিক মিরাজ গ্রামের কৃষক সোনাই সরদারের ৭ কাঁঠা ধানের জমি নিরানোর (আগাছা পরিস্কার) জন্য ঠিকা নেয়। শনিবার বিকালে সে ওই জমিতে কাজ করতে যায়। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকেরা তাকে খোজা খুজি করে। রবিবার ভোরে ওই শ্রমিকের বাবা সিরাজ ছেলের সন্ধানে কৃষকের জমিতে য়ায়। সেখানেই জমিতে পরে ছিল মিরাজের নিথর দেহ। গ্রামবাসীর সহায়তা নিহত ছেলে (মিরাজের) মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহত মিরাজের স্ত্রী স্বপ্না খাতুন শোকে পাথর হয়ে গেছেন। অন্য ঘরে বিলাপ করছিল মা ফুলমতি। সে দাবি করেন, তার কোন শত্রু নাই। মিরাজ আগে থেকে হার্টের ওষুধ খাচ্ছিল। শনিবার বিকালে অন্য এক কৃষকের জমি থেকে কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। পরে আবার সোনাই সরদারের জমিতে কাজে যায়। সন্ধ্যায় বাজার করে বাড়ি ফেরার কথা ছিল। ছেলে না ফেরায় তারা স্বামী-স্ত্রী রাতে বসোয়া বাজারসহ বিভিন্ন যায়গায় খোজা খুজি করে। ফোন করা হয়। সরারাত ফোন বেজেছে কিন্তু আর ধরেনি। সকালে জমির মালিকের কাছে শুনে জমিতে গিয়ে তার লাশ পাওয়া যায়।
খোকসা থানার ওসি তদন্ত মামুনুর রশিদের সাথে কথা বলা হলে তিনি জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net