October 17, 2026, 10:27 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

কুমারখালীতে  নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীর আত্মহত্যা 

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদকঃ
কুষ্টিয়ার কুমারখালীতে নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে  আত্মহত্যা করেছে। চাপড়া ইউনিয়নের সাঁওতা রাজপাড়া গ্রামে রোববার ভোড়ে মেয়েটি  তার মামা বাড়িতে থাকাকালীন এই ঘটনা ঘটে। এ বিষয়ে কুমারখালী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এলাকাবাসী  ও পারিবারিক সুত্রে জানা যায়, চাপড়া ইউনিয়নের  সাঁওতা রাজপাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে রাফিজা খাতুন (২০) গতকাল  শনিবার কুষ্টিয়া নার্সিং ইনস্টিটিউট থেকে সন্ধ্যার পর বাড়িতে ফিরলে তার মা বকাবকি করায় সে রাগ করে পার্শ্ববর্তী মামার বাড়িতে চলে যায়। এবং রাতের কোন এক সময় ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। রোববার ভোড়ে তার মামী তাকে ডাকাডাকি করে ঘর না খুললে এলাকাবাসীর সহায়তায় দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ও পরিবারের সম্মতিতে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এবং এ ব্যাপারে কুমারখালী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net