May 30, 2026, 1:13 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা পশ্চিমবঙ্গে কড়াকড়ি, দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে?

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় করোনায় ১১ জনের মৃত্যু, শনাক্ত ১৬৭

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৬৭ জনের।
এর আগের ২৪ ঘন্টায় দুইজনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ১৪১ জনের।
সোমবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর থেকে এ তথ্য জানা যায়।
২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনা, যশোর, কুষ্টিয়ায় তিনজন করে এবং নড়াইল ও ঝিনাইদহে একজন করে মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।
সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৯ হাজার ৮১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় খুলনায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ৫, সাতক্ষীরায় ১২, যশোরে ২৩, নড়াইলে ১০, মাগুরায় ১৭, ঝিনাইদহে ২১, কুষ্টিয়ায় ৪২, চুয়াডাঙ্গায় দুই ও মেহেরপুরে তিনজনের করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। সেখানে ২৭ হাজার ৪৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬২৬ জন। সুস্থতার হার ৯১ দশমিক ৫৬।
বিভাগের ১০ জেলায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৪৭ জন।
একই সময়ে সুস্থ হয়েছেন এক লাখ ৬২৬ জন।

বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৭৭৩ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৭৩৯ জনের। এ ছাড়া যশোরে ৪৭০ জন, ঝিনাইদহে ২৬৪ জন, চুয়াডাঙ্গায় ১৮৮ জন, মেহেরপুরে ১৭৯ জন, বাগেরহাটে ১৪১ জন, নড়াইলে ১১৫ জন, মাগুরায় ৯০ জন এবং সাতক্ষীরায় ৮৮ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net