March 5, 2026, 1:31 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদে সেইলরের নতুন কালেকশন ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা, হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু

কুষ্টিয়ায় ভাতার টাকা না পেয়ে অর্ধশতাধিক বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের ১৪ ঘন্টা অনশন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সরকারী ভাতা না পেয়ে প্রতিবাদে ও সমুদয় ভাতার দাবিতে কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে প্রায় ১৪ ঘন্টা অনশন করেছেন বিক্ষুব্ধ অর্ধশতাধিক বিধবা, বয়স্ক এবং প্রতিবন্ধী নারী-পুরুষ। পরে রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীরা তাদের অনশন তুলে নেন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।
জানা গেছে, দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে সরকার প্রদত্ত কার্ডধারী বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী শতাধিক নারী-পুরুষ এক বছর ধরে তাদের সরকারি ভাতার টাকা পান না। ভাতার টাকা পেতে তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে সমাজসেবা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন জায়গায় ধরনা দিয়েও কোন সমাধান পাননি। তারা জানান, ২০২০ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ভাতার টাকা পেয়েছেন তারা। এরপর তাদের জানানো হয়, মোবাইলে মেসেজ গেলে টাকা পাবেন। কিন্তু এক বছর ধরে তারা কোনো মেসেজ পাননি।
তাদের অভিযোগ এক বছর ধরে যে মোবাইল নম্বরগুলোতে ভাতার টাকা ঢুকেছে সে নম্বরগুলো তাদের নয়। তাদের পরিবর্তে অন্য ব্যক্তিদের মোবাইল নম্বরে এসব টাকা ঢুকেছে।
এ ঘটনা স্থানীয় উপজেলা চেয়ারম্যান এমনকি কুষ্টিয়া-১ আসনের সংসসদ সদস্যকেও তারা জানিয়েছেন বলে জানান আলামুল হোসেন নামের একজন প্রতিবন্ধী ব্যাক্তি।
অবশেষে মঙ্গলবার সকাল থেকে তারা উপজেলা সমাজসেবা কার্যালয়ে আমরণ অনশন শুরু করেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা দফায় দফায় তাদের অনশন ভঙ্গ করানোর চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। পরে রাত ১১টার দিকে ঘটনাস্থলে যান দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার । সমস্যা সমাধান করা হবে তার এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা অনশন ভঙ্গ করেন।
পিয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু ইউসুফ লালু অভিযোগ করেন এসব ভাতার টাকা সমাজসেবা কার্যালয়ের মাঠ পর্যায়ের কিছু অসাধু কর্মচার যোগসাজশ করে আত্মসাৎে করেছেন। প্রকৃত ভাতা যারা পাবেন তাদের পরিবর্তে ভুয়া নামে তালিকা তৈরি করে পুরো টাকা আত্মসাৎ করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতাউর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন দ্রত বিষয়টির সমাধান করা সম্ভব হবে বলে মনে করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার দ্য ডেইলি স্টারকে জানান আগামী দু-একদিনের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net