October 18, 2026, 10:28 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শ্বশুর-শাশুড়িকে কোপাল জামাই

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গায় মেয়ের পারিবারিক কলহের মীমাংসা করতে গিয়ে জামাতার ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শ্বশুর-শাশুড়ি। রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে আহত শ্বশুর আব্দুল মান্নান চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে শাশুড়ি রিক্তা খাতুনের অবস্থা খারাপ হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শহরতলীর জাফরপুর গ্রামে জামাইয়ের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জামাতা আরিফ হোসেনকে আটক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আহত আব্দুল মান্নান বলেন, দুই বছর আগে মেয়ে মিম খাতুনের সঙ্গে জাফরপুর গ্রামের জাহিদুলের ছেলে ব্যবসায়ী আরিফ হোসেনের বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর থেকেই মেয়েকে মারধর শুরু করে আরিফ। মীমাংসার জন্য বুধবার আমি ও আমার স্ত্রী রিক্তা মেয়ে জামাইয়ের বাড়িতে যাই। রাতে মীমাংসার আলোচনার একপর্যায়ে আরিফ আমাদের ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডা. সাজিদ হাসান বলেন, দু’জনের শরীরে মোট ১৫/২০টি সেলাই দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক একরাম হুসাইন বলেন, আহত দুইজনের মধ্যে আব্দুল মান্নান হাসপাতালে চিকিৎসা নিলেও তার স্ত্রী রিক্তা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। জামাই আরিফ হোসেনকে ধরতে পুলিশি অভিযান চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net