August 25, 2026, 8:07 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

জহিরর রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। উপজেলার আনন্দধাম নার্সিংহোমে সিজারিয়ান অপারেশনের তিন দিন পর বৃহস্পতিবার রাতে মারা যায় ওই নবাজাতক। নার্সিংহোমে অভিজ্ঞ ডাক্তার ও নার্স না থাকায় শিশুটি মারা গেছে বলে অভিযোগ পরিবারের।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, আলমডাঙ্গা উপজেলার ভোদুয়া গ্রামের শাহাজান শাহার মেয়ে সুমি খাতুনের (২০) প্রসব বেদনা শুরু হলে গত ৬ সেপ্টেম্বর তাকে আলমডাঙ্গার আনন্দধাম নার্সিহোমে ভর্তি করা হয়। ওই দিনই সন্ধ্যা ৬টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন সুমি। অপারেশন করেন ক্লিনিক মালিক শরিফুল ইসলামের ছেলে প্রাইভেট মেডিকেল থেকে পাস করে আসা ডা. মোহাম্মদ শাওন ও এনামুল নামের এক সহকারী। এ্যানেথেসিয়া দেন কুষ্টিয়া জেলারেল হাসপাতালের কনসালটেন্ট ডা. আব্দুস সালাম।
সুমি খাতুনের বাবা শাহাজান শাহা বলেন, সিজারিয়ানের পর শিশুটি অসুস্থ হয়ে পড়লেও তার চিকিৎসায় কোন উদ্যোগ নেয়নি ক্লিনিক কর্তৃপক্ষ। পর দিন ৭ সেপ্টেম্বর বিকেলে নিজ উদ্যোগে আমরা জুনিয়র কনসালটেন্ট ডা. হাবিবুর রহমানের কাছে নিয়ে যায়। তিনি শিশুটি দেখার পর একটি ব্যবস্থাপত্র করে দেন। কিন্তু ক্লিনিক মালিকের ছেলে ডা. শাওন ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ না দিয়ে তা পাল্টিয়ে দেন। এতেই শিশুটি নড়াচড়া বন্ধ করে দেয়। শুধু তাই নয় পরিবারের লোকজন শাওনের সাথে কথা বলতে গেলেও খারাপ ব্যবহার করেন তিনি। একপর্যায়ে মৃত নবজাতকে আটকে আদায় করে নেন ক্লিনিকের যাবতীয় বিল।
আনন্দধাম নার্সিহোমের চিকিৎসক মোহাম্মদ শাওন জানান, শিশুটিকে সঠিকভাবেই পরিচর্যা বা সেবা দেয়া হচ্ছিল। এতে আমাদের কোন ত্রুটি ছিল না। সুমির পরিবার মিথ্যা অভিযোগ করছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, ওই ঘটনায় এখনও কেউ থানায় কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net