March 15, 2026, 5:30 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ

মামার বিয়ে খেতে গিয়ে ভাগনের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়া সদরে মামার বিয়ে খেতে গিয়ে খালের পানিতে ডুবে রিয়াদ গনি নামের দেড় বছর এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খাস বোয়ালদহ (ঘোড়াই) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিয়ের আনন্দ উৎসবে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত শিশু রিয়াদ গনি কুষ্টিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আড়ুয়াপাড়া ১ নম্বর মসজিদ গলি এলাকার ওসমান গনির ছেলে।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মায়ের সঙ্গে নানার বাড়ি যায় রিয়াদ। আগামী শুক্রবার তার মামার বিয়ে। বিয়ে উপলক্ষে রিয়াদের নানা বাড়িতে আনন্দ উৎসব চলছিল। শনিবার বেলা ১১টার দিকে রিয়াদ তার খালাতো ও মামাতো ভাইবোনদের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে বাড়ির পাশের সিরাতুন নেছা স্কুলের সামনে কাটাজুলা খালের পানিতে পড়ে তলিয়ে যায়। খোঁজাখুঁজি করে সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্বজনেরা কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের নানি রোমেছা খাতুন বলেন, রিয়াদ তার মামার বিয়ে খেতে এসে খালের পানিতে ডুবে মারা গেল। মামাতো ও খালাতো ভাইবোনদের সঙ্গে খেলাধুলা করতে করতে পানিতে পড়ে রিয়াদ।

রিয়াদের বাবা ওসমান গনি বলেন, ওই খাল নিয়ে আমার আগে থেকেই ভয় ছিল। সকালে সতর্ক করে দিয়েছি রিয়াদের মামাকে। ফোনে বলেছিলাম আমার ছেলের দিকে খেয়াল রাখতে। তবুও আমার ছেলে ওই খালে পড়ে মারা গেল।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বলেন, সকালে খেলাধুলা করতে গিয়ে নানি বাড়ির পাশের খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net