May 25, 2026, 7:42 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ/ যৌথ নদী কমিশনের বৈঠক শেষে ‘নীরবতা’ ৪র্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক খেলাধুলা, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮টি ইভেন্ট রামিসা ধর্ষণ ও হত্যা নিয়ে সুরা আন-নূরের আলো‌কে ধর্ষকের বিচার দাবি আমির হামজার দৌলতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২ ভাগে কোরবানির সংখ্যা-বৃদ্ধি/চলমান অর্থনৈতিক চাপ ও মধ্যবিত্তের নীরব সংকট

খোকসায় মুক্তিযোদ্ধা উকিল উদ্দিনের মৃত্যু 

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদকঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা উকিল উদ্দিন (৭৩) মৃত্যুবরণ করেছেন। সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক মুক্তিযোদ্ধা উকিল উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বীর মুক্তিযোদ্ধা উকিল উদ্দিন কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের শোমসপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
বার্ধক্যজনিত কারণে সোমবার বেলা ১২ টার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৩) বছর। এক স্ত্রী, এক ছেলে ও ৩ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বিকেল সোয়া পাঁচটার সময় শোমসপুর ঈদগাহ মাঠে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা উকিল উদ্দিনের গার্ড অফ অনার প্রদান করা হবে বলে ইউএনও অফিস সূত্রে জানানো হয়েছে।
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা উকিল উদ্দিনের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net