March 15, 2026, 2:43 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ

খোদ নারীবিষয়ক মন্ত্রণালয়েই ঢোকা বন্ধ আফগান নারীদের !

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খোদ নারীবিষয়ক মন্ত্রণালয়েই ঢোকা বন্ধ আফগান নারীদের ! এমনটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাবুলের নারীবিষয়ক মন্ত্রণালয়ে। সেখানে গিয়েছিলেন এর নারী কর্মীরা। কিন্তু সেখানে পৌঁছে এদিন বাধার মুখে পড়তে হয় তাদের। কোনো নারী কর্মীকেই ভেতরে যেতে দেয়নি তালেবান।
রাশিয়ার রাষ্ট্রপরিচালিত বার্তা সংস্থা স্পুটনিক নিউজ এক আফগান কর্মীর বরাতে জানিয়েছে, বৃহস্পতিবার আফগানিস্তানের নারীবিষয়ক মন্ত্রণালয়ের চার নারী কর্মীকে ভেতরে যেতে বাধা দেন এক তালেবান যোদ্ধা। তবে পুরুষ কর্মীদের ঠিকই ঢুকতে দেওয়া হয়েছে। এ নিয়ে মন্ত্রণালয়ের কাছে বিক্ষোভ করতে চান ওই নারীরা।
পশ্চিমা বাহিনী প্রত্যাহার প্রক্রিয়া চলার মধ্যেই গত ১৫ আগস্ট একপ্রকার বিনাবাধায় কাবুল দখল করে তালেবান বিদ্রোহীরা। এতে পতন ঘটে প্রায় দুই দশক আফগানিস্তান শাসন করা পশ্চিমাসমর্থিত সরকারের। তালেবান ক্ষমতা দখলের পরিপ্রেক্ষিতে অনেকেই উদ্বেগ জানিয়েছেন, দেশটিতে ব্যাপকহারে মানবাধিকার, বিশেষ করে নারীদের অধিকার লঙ্ঘিত হতে পারে।
তবে তালেবান প্রতিশ্রুতি দিয়েছে, তারা শরিয়া আইনের মধ্যে নারীদের প্রাপ্য সম্মান ও সুবিধা নিশ্চিত করবে। এছাড়া পর্দা মেনে নারীরা কাজেও যোগ দিতে পারবে। তবে তাতে আশ্বস্ত হতে পারছে না বিভিন্ন মহল। তাদের আশঙ্কা, তালেবানের আগের শাসনামলের মতো এবারও নারীদের কাজকর্মে বাধা দেওয়া হতে পারে।
সম্প্রতি কাবুলে নতুন সরকার ঘোষণা করেছে সশস্ত্র গোষ্ঠীটি। তবে এতে ঠাঁই হয়নি কোনো নারীর। অবশ্য আগেই এমন ইঙ্গিত দিয়ে রেখেছিল তালেবান। কিছুদিন আগে গোষ্ঠীর মুখপাত্র সৈয়দ জেকরুল্লাহ হাশিমি টোলো নিউজকে বলেছিলেন, নারীরা মন্ত্রণালয়ের কাজ সামলাতে পারবেন না। তারা এই ভার বহনে অক্ষম বলে মনে করছেন তিনি। এমনকি, নারীরা সমাজের অর্ধেক- এটিও মানতে চাননি তালেবান মুখপাত্র

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net