October 17, 2026, 1:02 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

কুষ্টিয়ার আড়ুয়াপাড়ায় নির্মাণাধীন মন্ডপে দুর্বৃত্তদের হানা দুর্গা প্রতিমাসহ অন্যান্য মূর্তি ভাঙচুর

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ায় একটি পুজা মন্ডপে গিয়ে দুর্বৃত্তরা রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর করেছে। শহরের আড়ুয়াপাড়ার আইকা সংঘ পুজা মন্ডপে মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ আজ বুধবার সকাল ৭টার দিকে পুজা মন্ডপে গিয়ে এ দৃশ্য দেখতে পান। এ ঘটনায় সনাতন ধর্ম্বাবলম্বীসহ স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। কুষ্টিয়া জেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক তুহিন চাকী জানান, সনাতন ধর্মের মানুষদের সবচেয়ে বড় দর্মীয় উৎসব আসন্ন দুর্গা পুজা উপলক্ষে আড়ুয়াপাড়া হেমচন্দ্র লাহিনী লেনের ওই মন্ডপে প্রতিমা তৈরীর কাজ চলছিল।  দিবাগত রাত ৩টার পর মন্ডপ কমিটির লোকজন বাড়ি চলে যান। আজ বুধবার সকাল ৭টার দিকে তারা মন্ডপে গিয়ে দেখতে পান, দুর্গা, লক্ষ্মী, কার্তিক ও অসুর প্রতিমার মাথা সম্পূর্ণ রূপে ভেঙে ফেলা হয়েছে। এছাড়া স্বরস্বতীসহ অন্যান্য প্রতিমাগুলোরও ক্ষতি সাধন করা হয়েছে। আগামী ৬ অক্টোবর মহালয়ার মাধ্যমে এ উৎসব শুরু হওয়ার কথা। এরই মাঝে এ ভাবে প্রতিমা ভাঙচুরের ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। এলাকার সচেতন মহলও এর প্রতিবাদ জানিয়েছে।কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল ইসলাম জানান ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় নেয়ার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী প্রতীমা ভাংচুরের সাথে জড়িতদের দ্রত আইনের আওতায় নেয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net