October 17, 2026, 1:02 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

খোকসায় পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
কুষ্টিয়ার খোকসায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে খোকসা কেন্দ্রীয় কালীমন্দিরাঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খোকসা শাখার উদ্যোগে ভোলা জেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্রের মুক্তির দাবিতে এবং কুষ্টিয়া জেলা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দুদের নির্যাতন নিপীড়ন ও আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নির্মিত মূর্তি ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে । সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খোকসা শাখার সভাপতি সুধাংশু কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নারায়ন মালা কার, খোকসা কালীবাড়ি কমিটির সভাপতি সুপ্রভাত মালাকার, পূজা উদযাপন পরিষদের তথ্য ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রঞ্জন ভৌমিক, মুক্তিযোদ্ধা সুভাষ কুমার বিশ্বাস, সহ-সভাপতি বিমল কুমার ভৌমিক, সদস্য রতন কুমার মন্ডল ও সুজিত কুমার বিশ্বাস প্রমুখ ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা কখনো মেনে নেয়া যায়না । বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুর ও হিন্দুদের নির্যাতন ও নিপীড়নের তীব্র প্রতিবাদ জানানো হয় । পরিশেষে বক্তারা ভোলা জেলার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্রের মুক্তি দাবি করেন

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net