August 26, 2026, 8:41 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

শিক্ষার মান উন্নয়নে সব কিছু করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার মান উন্নয়নে কারিকুলাম সংশোধন, মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন ও শিক্ষকদের প্রশিক্ষণসহ অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। সর্বোপরি শিক্ষার মান উন্নয়নে সব কিছুই করা হচ্ছে।
শনিবার চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত সব শিশুকে শিক্ষার আওতায় আনতে কাজ করেছে। এখন আমরা শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছি।তিনি আরো বলেন, পাঠ্যবইয়ের কারিকুলাম সংশোধন, মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন এবং শিক্ষকদের প্রশিক্ষণসহ অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। এরমধ্য দিয়ে মানসম্মত শিক্ষা দেওয়া সম্ভব। শুধু বই পড়ে নয়, বাচ্চারা খেলাধুলা ও আনন্দের মধ্য দিয়ে শিখবে।সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মেজর (অব.) রফিকুল ইসলাম, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ সম্মেলনে সভাপতিত্ব করেন। সম্মেলন পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net