April 29, 2026, 10:46 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার কুষ্টিয়ায় ইকোর চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান

ইলিশ রক্ষায় সমুদ্র ও উপকূলীয় এলাকায় অভিযান পরিচালনা করছে নৌবাহিনী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী।
সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।চলতি বছরের ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ আহরণ, পরিবহণ, বিপণন ও মজুদ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় উক্ত অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর ৭টি জাহাজ সমুদ্র ও উপকূলীয় এলাকা এবং দেশের অভ্যন্তরীণ নদ-নদীতে ‘মা ইলিশ রক্ষা অভিযান-২০২১’ পরিচালনা করছে।অভিযানের অংশ হিসেবে সেন্টমার্টিন, কক্সবাজার ও কুতুবদিয়া এলাকায় বানৌজা মধুমতি, বরিশাল এলাকায় বানৌজা বরকত, পিরোজপুর এলাকায় বানৌজা তিস্তা, চাঁদপুর এলাকায় বানৌজা অতন্দ্র ও খুলনা এলাকায় বানৌজা গোমতি বিশেষ টহল প্রদান করছে।অন্যদিকে বাগেরহাট এলাকায় বানৌজা তুরাগ, পটুয়াখালী এলাকায় এলসিভিপি-০১২ এবং নৌবাহিনীর সদস্যরা চট্টগ্রামের বর্হিনোঙ্গর এলাকায় অভিযান পরিচালনা করছে। অভিযান পরিচালনাকালে নৌসদস্যরা প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ সংক্রান্ত সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও গণসচেতনতা সৃষ্টিতে স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহায়তা প্রদান করছে। বাংলাদেশ নৌবাহিনী জাহাজসমূহের পরিচালিত এ বিশেষ অভিযান আগামী ২৫ অক্টোবর ২০২১ পর্যন্ত চলবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net