October 17, 2026, 1:55 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

১৭ মাস পর ৯ অক্টোবর খুলছে ইসলামী বিশ্ববিদ্যালয়, সশরীরে ক্লাস ২০ অক্টোবর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দীর্ঘ  ১৭ মাস পর খুলছে ইসলামী বিশ্ববিদ্যালয়। সোমবার (৪ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৫৩ তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক হলসমূহ আগামী ৯ অক্টোবর থেকে খুলে দেওয়া হবে। সশরীর ক্লাস শুরু হবে ২০ অক্টোবর। এছাড়া ৫ অক্টোবর থেকে শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি খুলে দেওয়া হবে।
সিদ্ধান্ত অনুযায়ী ৯ অক্টোবর সকাল ১০ টায় স্বাস্থ্যবিধি মেনে হল সমূহ খুলে দেওয়া হবে। অন্তÍত এক ডোজ টিকা নেওয়া সাপেক্ষে কেবল আবাসিক শিক্ষার্থীরাই হলে উঠতে পারবে। আপাতত গণরুম থাকবে না। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে  আবাসিক হলসমুহ খোলা ও ক্লাস যথারীতি চালু করার বিষয়ে একাডেমিক কাউন্সিলের ১২১ তম (জরুরী) সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ^বিদ্যালয়ের আবাাসিক ৮টি হল খোলা ও যথারীতি ক্লাস চালু করবার বিষয়ে আলোচনা করা হয়। জরুরী সভায়  বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, আবাসিক হলগুলোর প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে ভাইস-চ্যান্সেলর হলগুলো পরিদর্শন করেন।

এর আগে গত রবিবার বিশ^বিদ্যালয়ের ৮টি আবাসিক হলের প্রভোস্টবৃন্দের সাথে আবাসিক হলগুলো খোলার আগে এক প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net