March 15, 2026, 8:52 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’ সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল

গড়াই নদীর ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়া শহরের গড়াই নদীর ধারে স্থাপিত প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ মুহাইমিন আল জিহান এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কুষ্টিয়ার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দীন জানান শহরের গড়াই নদীর এক পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় দীর্ঘদিন ধরে একদল দখলদার অবৈধ স্থাপনা গড়ে ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছে। তাদের দখলের কারণে বর্ষা মৌসুমে গড়াই নদীর বাঁধ ভেঙে শহর তালিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাদের বার বার নোটিশ দেওয়া হলেও এবিষয়ে তারা কর্ণপাত করেনি। এ কারণে গত আগষ্ট মাসে প্রেস ব্রিফিংএর মাধ্যমে অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য সময় বেঁধে দেওয়া হয়। অবশেষে আজ তাদের উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের সময় কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ সদর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ মুহাইমিন আল জিহান জানান, পর্যায়ক্রমে গড়াই নদীর দু’পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। যতক্ষণ পর্যন্ত অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হচ্ছে ততদিন পর্যন্ত তাদের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net