June 18, 2026, 7:48 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

দুই/ তিন মাসের মধ্যে ধীরে ধীরে রেমিট্যান্স প্রবাহ বাড়বে/অর্থমন্ত্রী

অর্থনীতি ডেস্ক/

ধীরে ধীরে রেমিট্যান্স প্রবাহ বাড়বে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে রেমিট্যান্স স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এমনটিই প্রত্যাশা করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার দুপুরে ভার্চুয়ালি অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ প্রত্যাশার কথা জানান অর্থমন্ত্রী। তার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী বলেন, তিন মাসে এক বিলিয়ন ডলারের মতো রেমিট্যান্স কম এসেছে। আশা করি, ধীরে ধীরে প্রবাহ বাড়বে। গতবছর প্রায় ২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। এখন যে গতিতে আসছে, সেভাবে এলে ২২-২৩ বিলিয়ন ডলার আসবে, ২২ বিলিয়ন ডলারের কম না। রেমিট্যান্স কমে যাওয়ার বিষয়ে তিনি বলেন, মূল কারণ হচ্ছে বিদেশে যে প্রবাসীরা ছিলেন, তারা দেশে এসে আর যেতে পারেননি। রেমিট্যান্স আসে তাদের কাছ থেকেই যারা বিদেশে যান। আগে যত পরিমাণ প্রবাসী বিদেশে ছিলেন, এখন সে পরিমাণে নেই। যাওয়া শুরু হয়েছে। আমার মনে হয় দুই-তিন মাসে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। রেমিট্যান্সের নাম করে দেশে অন্য কোনো টাকা ঢুকছে কি না, বিষয়টি তদন্তের জন্য সিপিডির প্রস্তাবের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের প্রস্তাব অবাস্তব। তারা বিভিন্ন কথাবার্তা বলে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net