March 1, 2026, 3:37 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :

শেখ রাসেল দিবস পালিত হবে/সকল শিক্ষা প্রতিষ্ঠানে ‘শেখ রাসেল দেয়ালিকা’ স্থাপনের নির্দেশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সকল শিক্ষা প্রতিষ্ঠানে ‘শেখ রাসেল দেয়ালিকা’ স্থাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সাথে পূজা ছুটি শেষে স্কুল-কলেজ খুললেই উদযাপন করতে বলা হয়েছে শেখ রাসেল দিবস।
নির্দেশনায় বলা হয়, আগামী ১৮ অক্টোবর, শেখ রাসেল দিবস। এ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘শেখ রাসেল দেয়ালিকা’ করার জন্য একটি স্থায়ী স্থান নির্ধারণ করতে হবে। বিভিন্ন জাতীয় দিবস ও উৎসবকে কেন্দ্র করে ওই স্থানে কবিতা, সৃষ্টিশীল লেখা ও ছবি উপস্থাপন করা হবে। প্রথম দেয়ালিকা প্রকাশিত হবে অক্টোবরের মধ্যে এবং তার প্রতিপাদ্য হবে ‘শেখ রাসেল দিবস’।
বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে পুজার ছুটি চলছে। ছুটি থাকবে ১১-২০ অক্টোবর পর্যন্ত।
নির্দেশনায় বলা হয়, ২০ অক্টোবরের পর যেদিন শিক্ষার্থীরা তাদের নির্ধারিত শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করবে, সেদিনই তারা তাদের ছবি ও লেখাগুলো দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কাছে জমা দেবে। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের তত্ত্বাবধানেই লেখা ও ছবি নিয়ে দেয়ালিকা প্রস্তুত করতে হবে।
শেখ রাসেল দিবস ঘোষণা করে ‘ক’ শ্রেণিভ্ক্তু দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার ঘোষিত প্রথমবারের মত শেখ রাসেল দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেওয়া জাতীয় কর্মসূচির সাথে দেয়ালিকা প্রকাশ ও স্থান নির্ধারণের কর্মসূচি উদযাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
শেখ রাসেল দিবস পালন/উদযাপনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২৭ সেপ্টেম্বরের এক পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত প্রতিপালনের জন্য সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net