June 17, 2026, 6:37 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

কুষ্টিয়া জেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রতিমা বিসর্জন হলো খোকসাতে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
 কুষ্টিয়া জেলায় সবচেয়ে বেশি ৬৩ প্রতিমা বিসর্জন হলো খোকসা উপজেলায়। উপজেলা পূজা উদযাপন কমিটি ও থানা প্রশাসন সূত্রে জানা গেছে বিকেল সাড়ে ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বিভিন্ন স্থানে হিন্দু সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়।
এদিকে দুর্গাদেবীর বিসর্জনকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও কালিবাড়ি মহাশ্মশানের পাশে গড়াই নদীর তীরে পৌরসভার বিভিন্ন প্রান্তের প্রতিমাগুলো একত্রিত করে বিসর্জন এর ব্যবস্থা করা হয়। এ উপলক্ষে এখানে গ্রামীণ একটি মেলা বসে নদীর তীরে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান জানান, সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা কে কেন্দ্র করে বেশ উৎকণ্ঠার মধ্যে দিয়েই আমরা কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শুক্রবার রাত আটটার মধ্যে সকল প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়েছে।
কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুপ্রভাত মালাকার বলেন, করোনাকালীন কিছু প্রতিবন্ধকতা থাকলেও ধর্মীয় সকল আচার্যর মধ্য দিয়ে আনন্দ উৎসাহ দিয়ে এবার পূজা উদযাপন করেছি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net