August 25, 2026, 7:37 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

সুন্দরবন থেকে লোকালয়ে অজগর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

সুন্দরবন থেকে লোকালয়ে আসা ৪০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বন সংলগ্ন শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের জামাল গাজীর ঘরের পাশ থেকে ওয়াইল্ড টিমের সদস্যরা অজগরটি উদ্ধার করে।
শুক্রবার সকালে বন বিভাগের সহায়তায় সেটি বনে অবমুক্ত করা হয়।খুড়িয়াখালী গ্রামের জয়নাল মুন্সী, সাগর হোসনে, আলম হোসনে, জাফর খান, ডালিম আকন জানান, গত ২০ বছরেও এত বড় অজগর তারা দেখেনি।ওয়াইল্ড টিমের শরণখোলা উপজেলা সমন্বয়কারী আলম হাওলাদার জানান, সুন্দরবন থেকে আসা অজগরগুলো প্রায়ই লোকালয়ে চলে আসলেও তা মানুষের জন্য খুব ক্ষতির কারণ নয়। স্থানীয়দের সহায়তায় অজগরগুলো আমরা অক্ষত অবস্থায় বনে ফিরিয়ে দিতে চেষ্টা করি।সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আব্দুল মান্নান জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ভোলানদী সাঁতরে অজগর সাপটি জামাল ফরাজির ঘরের পাশে অবস্থান নেয়। শব্দ পেয়ে ঘরের লোকজন বাইরে বের হয়ে অজগরটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে।স্থানীয় বন সুরক্ষা কমিটি ওয়াইল্ড টিম ও টাইগার টিমের সদস্যদের খবর দিলে তারা বন বিভাগের সহায়তায় অজগরটি উদ্ধার করে রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করেন। প্রায় ২০ ফুট লম্বা অজগরটির ওজন ৪০ কেজি।ভোলা নদী মরে সুন্দরবন ও লোকালয় এক হয়ে যাওয়ায় খাদ্যের সন্ধানে অজগরগুলো প্রায়ই গ্রামে চলে আসছে। এ নিয়ে গত এক বছরে শতাধিক অজগর লোকালয় থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net