October 17, 2026, 3:03 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

সাম্প্রদায়িক শক্তির অপতৎপরতা রুখে দেয়ার কোন বিকল্প নেই ঃ ইবি উপাচার্য

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আব্দুস সালাম বলেছেন সাম্প্রদায়িক শক্তির অপতৎপরতা রুখতে ঐক্যের কোন বিকল্প নেই। এই ঐক্য হতে হবে মমনাদের মধ্যে। যে ঐক্য অতীতের দিকে তাকালে দেখতে পাওয়া যায়। যে ঐক্যের উপর ভিত্তি করেই এই দেশ স্বাধীন হয়েছিল। জাতির জন্য এখন দরকার আবার সেই ইস্পাত কঠিন ঐক্য।
প্রফেসর শেখ সালাম আজ (শনিবার) ইসলামী বিশ^বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় শাখা বঙ্গবন্ধু পরিষদ কতৃক সাম্প্রদায়িক অপশক্তির সম্প্রীতি নষ্টের অপতৎপরতার বিরুদ্ধে আয়োজিত এক মানব বন্ধনে প্রধান অতিথিীর বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন এই অপশক্তি যেটা করছে সেটা এক ধরনের উন্মাদনা। এটি রুখতে না পারলে দেশের ভাবমূর্তি বারবার ভ‚লুন্ঠিত হতে থাকবে।
তিনি বলেন যে বাংলাদেশের যে ইমেজ বিশ^ব্যাপী আজ গড়ে উঠেছে তা নষ্ট করতে একটি মহল তৎপর। তারা চায় বাংলাদেশ যেন উন্নত একটি দেশে পরিণত হতে না পারে, বাংলাদেশ যেন পিছিয়ে পড়া একটি দেশ হয়ে থেকে যায়। এরা দীর্ঘদিন ক্ষমতার বাইরে। ক্ষমতায় যেতে এরা উন্মত্ত হয়ে উঠতে পারে। তাই যা ঘটেছে তার চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটিয়ে বসতে পারে। এখানেই প্রয়োজন সজাগ দৃষ্টির।

বিশ্ববিদ্যালয় শাখা বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয় শাখা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিনের সঞ্চালনায় মানব বন্ধনে টেলিকনফারেন্সে শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এসএ মালেক ও যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান লাল্টু।
আরো বক্তব্য রাখেন ইসলামী বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলামগীর হোসেন ভূইয়া, হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন, ইংরেজী বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net