June 18, 2026, 10:48 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

বিষাক্ত সাপ (রাসেল ভাইপার) পুষতে বাড়িতে নিয়ে আসে ইনামুল

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

যশোরের বেনাপোল পোর্ট থানার বারপোতা গ্রামের মুক্তিযোদ্ধা মৃত নুর ইসলাম সর্দারের বাড়ি থেকে বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার বিকেলে এ বিরল প্রজাতির সাপ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, মুক্তিযোদ্ধা মৃত নুর ইসলাম সর্দারের ছেলে ইনামুল সর্দার গত শুক্রবার গাতিপাড়া সীমান্তের তেরঘর নামক স্থানে একটি গাছ কাটার কাজে যায়। সেখানে গাছ কাটার কাজ করার সময় রাসেল ভাইপার সাপটিকে দেখতে পায়। পরে সে সাপটি অজগর মনে করে পোষার জন্য বাড়িতে নিয়ে আসে। পরবর্তী লোক জানাজানি হলে ২১ বিজিবি সদস্যরা সাপটি উদ্ধার করে নিয়ে যায়।

নুর-ইসলাম সর্দারের মা জানান, তার ছেলে গত তিন দিন ধরে সাপটিকে অনেক যত্নে ইদুর ও ব্যাঙ্গ খাওয়ায়ে বাঁচিয়ে রেখেছে। অনেকে তাদেরকে দুই থেকে চার লাখ টাকা দিয়ে সাপটিকে কিনতে চেয়েছিলো। কিন্তু তারা তাদেরকে দিবেনা বলে জানিয়ে দেয়। এই সাপটি তারা বন বিভাগের কাছে তুলে দিবে বলে তাদেরকে জানিয়ে দেয়। এবং তিনি আজ বিকেলে বিজিবি সদস্যদের কাছে তুলে দিয়েছেন।  খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লাভলু বিষয়টি নিশ্চিত করে জানান, একজন সংবাদকর্মীর মাধ্যমে খবর পেয়ে সাপটি উদ্ধার করেছে। এ রাসেল ভাইপার সাপটি খুবই বিষাক্ত বলে তিনি জানিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে এই সাপটিকে বন বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net