August 25, 2026, 7:37 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

কুষ্টিয়ায় বাজেরিগার পাখির প্রতিযোগিতা ও খাঁচার পাখি প্রদর্শনী অনুষ্ঠিত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

বর্ণিল ও বাহারি রঙের  পাখি খাঁচায় বন্দি। খাঁচায় পোষা এসব পাখির কিচিরমিচির শব্দ, ডানা ঝাপটানো, আবার শান্ত চুপচাপ বসে থাকা সবই মুগ্ধ করছে পাখিপ্রেমীদের। বর্ণিল এসব পোষা পাখির আকর্ষণে ছুটে এসেছেন পাখিপ্রেমী শত শত মানুষ। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু সুপার মার্কেট  দিনব্যাপী  ”বাজেরিগার পাখির প্রতিযোগিতা ও সব ধরনের খাঁচার পাখি”  প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পাখি দেখে মুগ্ধ হতে দেখা গেছে পাখিপ্রেমীদের। ভিনদেশি পাখিরা লোহার খাঁচায় বন্দি থেকেও কতোটা নৈবেদ্যের সুর তোলে তা প্রদর্শনীতে এসে জানতে পারছেন  আগতরা। প্রদর্শনীতে অংশ নিতে কুষ্টিয়ার বিভিন্ন প্রান্ত থেকে পাখিপ্রেমীরা এসেছেন তাদের শখের প্রায় অর্ধশত পাখি নিয়ে। কেজ বার্ডস সোসাইটি কুষ্টিয়া এ প্রদর্শনীর আয়োজন করেছে।   কোনো প্রবেশ মূল্য ছাড়াই প্রদর্শনীতে ঢুকতে পারছেন দর্শনার্থীরা। এস আই সোহেল বলেন, কেজ বার্ডস সোসাইটি থেকে প্রদর্শনী হচ্ছে তা অত্যন্ত ফলপ্রসূ আমি বন্যপ্রাণী ও বন্য পাখি নিয়ে কাজ করি এই যে  পাখিগুলো এদের জন্ম খাঁচাতে তৈরিও খাঁচাতে। মানুষ সৃষ্টিশীল অবস্থায় থেকে পাখির সাথে মানুষের সম্পৃক্ততা অনেক বেশি মানুষ পাখি অত্যন্ত পছন্দ করে পাখির কাছ থেকে মানুষ অনেক কিছু শিখেছে যেমন আকাশে উড়া ঘর বাড়ি বানানো। কেজ বার্ড খাঁচার পাখি পুষে তাদের আত্মতৃপ্তি লাভ করে সে জন্য এটা ফলপ্রসূ এবং মানুষ এই পাখি বাসায় পুষলে তাদের মনের খোড়াগ মিটবে  মাদকতা মুক্ত দেশ হবে এবং  মানুষের সৌখিনতা বাড়বে। কেজ  বার্ডস সোসাইটি এস আর শিপন বলেন,আমরা এই গ্রুপ থেকে পাখির প্রদর্শনীর আয়োজন করেছি। এই গ্রুপ এর মাধ্যমে আমরা বেকারত্ব দূর করতে চায়। এই পাখি  পুশে আমরা সাবলম্বী হইয়েছি সেই সথে সাথে মানুষ দের কে উৎসাহিত করছি। এছাড়াও কিভাবে পাখি পরিচর্যা করা যায় সেই বিষয় আলোচনা করা হবে।  অপরদিকে পাখাল প্রেমী মিলন বলেন,খাঁচার পাখি পুশে একদিক থেকে সাবলম্বী হচ্ছে পাশাপাশি তার পাখি প্রেমও হচ্ছে অন্যদিকে দেশী পাখি গুলো আমাদের দ্বারা নির্যাতনের হাত  থেকে বেঁচে যাচ্ছে।  তিনি সবার কাছে অনুরোধ করে বলেন আমরা দেশি পাখি  খাঁচায় বন্দী না করে খাঁচার পাখি পুশে মনের তৃপ্তি ও চাহিদা পূরণ করতে পারি।  পরবর্তীতে প্রদর্শনীতে অংশগ্রহনকারী বিজয়ী দের কে পুরুষ্কার বিতরন মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net