March 14, 2026, 3:05 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল

দৌলতদিয়ার যানজট পরিস্থিতি নিয়ন্ত্রনের কোন পথ দেখছেন না কতৃপক্ষ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ক্রমান্বয়ে বাড়তে বাড়তে এখন কার্যত নিয়ন্ত্রনের বাইরে দৌলতদিয়ার যানজট পরিস্থিতি। কোন পথও দেখছেন না কতৃপক্ষ।
সোমবার (০১ নভেম্বর) সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ও গোয়ালন্দ মোড় এলাকায় ফেরি পারের জন্য অপেক্ষায় রয়েছে প্রায় ৮ শতাধিক যানবাহন। এসব যানবাহন কখন কিভাবে পার হবে কেউ বলতে পারছে না।
ঘাট ঘুরে দেখা যায় সেখানে ফেরি স্বল্পতা, রো রো ফেরির জন্য ঘাটসংকট ও বাংলাবাজার-শিমুলিয়া রুটের গাড়ির চাপ থাকায় দৌলতদিয়া প্রান্তে বেড়েছে অতিরিক্ত গাড়ির চাপ।
এসব যানবাহনের মধ্যে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের সংখ্যায় বেশি। ফলে সব থেকে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে ট্রাকচালকদের।
সরেজমিনে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত ৪ কিলোমিটার মহাসড়কের দুই লাইনজুড়ে ৪ শতাধিক যানবাহনের দীর্ঘ সারি। অন্যদিকে ফেরিঘাটে যানজট কমাতে ঘাট থেকে সাড়ে ১৩ কিলোমিটার পিছনে গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর দিকে আরও ৪ কিলোমিটার ৪ শতাধিক অপচনশীল পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি রয়েছে।
জানা গেছে যাত্রীবাহী বাসগুলোকে চার-পাঁচ ঘণ্টা এবং পণ্যবাহী যানবাহনকে তিন দিন পর্যন্ত ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে। অনেক ট্রাকচালকরা ঝুঁকি নিয়েই ট্রাকের মধ্যে রান্না করছে।
গোয়ালন্দ মোড়ে আটকে থাকা কুষ্টিয়ার একটি ট্রাকের চালক রুহুল ক্দ্দুুস সালেহ জানান তিনি ২ দিন হয়ে গেল গোয়ালন্দ মোড়ে আটকে আছেন। এখানে আশেপাশে কোনো শৌচাগার নেই, নেই খাবার হোটেলও।
রাজবাড়ী ট্রাফিক পুলিশ পরিদর্শক তারক চন্দ্র পালের মতে ঘাটের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।এখন রুট পরিহার করার জন্য আমরা মাইকিং শুরু করেছি। ট্রাকচালকদের আমরা অন্যরুট ব্যবহার করার জন্য বলছি।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, আমরা এখন নিরুপায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তিনি জানান রুটে বর্তমানে ১৫ ফেরি চলাচল করছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net