February 8, 2026, 8:44 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া কারাগারে হাজতির অস্বাভাবিক মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা বিএনপি-জামাতের ইশতেহার ও প্রতিশ্রুতি বনাম বাস্তবতা গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের বার্ষিক বনভোজন ও সাহিত্য আড্ডা রয়টার্সকে তারেক রহমান/ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি ২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক

কুষ্টিয়ায় আপন চাচাকে হত্যার দায়ে দুই ভাতিজার যাবজ্জীবন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

কুষ্টিয়া সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাকে এলোপাতাড়ি মারধর করে হত্যার দায়ে দুই ভাতিজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- একই উপজেলার ইবি থানার নৃসিংহপুর (রসুনপুর) গ্রামের মহির উদ্দিনের ছেলে ইটাল ও তার আপন ছোট ভাই আজম। রায় ঘোষণার পর পরই তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।আদালত সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১০ সালের ৩ জুন সকালে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আপন চাচা তহির উদ্দিনকে রক্তাক্ত আহত করে ইটাল ও আজম। অচেতন ও আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঐদিনই সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। পরদিন তিনজনকে আসামি করে ইবি থানায় হত্যা মামলা নিহতের ছেলে রবিউল ইসলাম। দীর্ঘ তদন্ত শেষে ২০১০ সালের ২৭ অক্টোবর আদালতে প্রতিবেদন দাখিল করেন ইবি থানার এসআই সৈয়দ আশিকুর রহমান। ১৫ জনের সাক্ষ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে সোমবার (১ নভেম্বর) দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। আদালতের পিপি অনুপ কুমার নন্দী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net