October 20, 2026, 5:48 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের

বর-কনে সাজে মোশাররফ-জুঁই

বিনোদন ডেস্ক/

জনপ্রিয় তারকা দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই একাধিকবার স্বামী-স্ত্রী হিসেবে অভিনয় করেছেন। এবার তেমনই একটি কাজের জন্য তারা সেজেছেন বর-কনে। আর সেই ছবিটাই নেট দুনিয়ায় সয়লাব।
প্রিয় জুটিকে এমন সাজে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন সহকর্মী ও ভক্তরা। একজন লিখেছেন, ভালোলাগা ও ভালোবাসার মানুষ শুভ কামনা রইল সবসময়। সৃষ্টিকর্তা আপনাদের দুজনকে সবসময় সুখে রাখুক। অভিনেত্রী মনিরা মিঠু লেখেন, ভাবি, তোমাকে একদম নতুন বউয়ের মতোই লাগছে। অবশ্য অনেকে মোশাররফ করিম-জুঁইয়ের সত্যিকারের বিয়ের ছবি ভেবেছেন। তবে জানা গেলো, সম্প্রতি নির্মিত একটি নাটকের স্থিরচিত্র এগুলো। এর নাম ‘নায়ক’। সারওয়ার রেজা জিমি রচিত নাটকটি নির্মাণ করেছেন তুহিন হোসেন। তুহিন বলেন, সম্প্রতি এর কাজ করেছি। এতে বাস্তব জীবনের দম্পতিকেই পর্দায় দেখা যাবে। নাটকটি প্রযোজনা করেছে টেলিহোম। এটি শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net