June 17, 2026, 5:40 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

কুষ্টিয়ায় ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে বোট কেন্দ্রে অবস্থান করা অবস্থায় এক প্রিজাইডিং অফিসার মারা গেছেন। বুধবার (১০ অক্টোবর) রাত ১২ টা ২০ মিনিটে মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের ৬নং ওয়ার্ড রামনগর তিঁতুতলা কেন্দ্রে তার মৃত্যু হয়।
মৃত ব্যক্তির নাম জয়নাল আবেদিন। তিনি মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তার বাড়ি উপজেলার নওদাপাড়া গ্রামে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এ মৃত্যুর ঘটনা ঘটেছে।
ওই একই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার আনোয়ারুল ইসলাম জানান, রাত সাড়ে ১১টার দিকে জয়নাল আবেদীন তার শরীরের মধ্যে অস্থিরতা হচ্ছে একই সাথে শ্বাস নিতে কষ্ট হচ্ছে বলে জানান। তিনি শুয়ে পড়েন এবং আস্তে আস্তে নিস্তেজ হয়ে যান। স্থানীয় চিকিৎসককে খবর দিলে তিনি এসে তাকে মৃত বলে ঘোষণা করেন।
কুর্শা ইউনিয়ন নির্বাচনের রির্টানিং কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু জানান, ডাক্তার বলেছেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।
মিরপুর উপজেলায় আজ (বৃহস্পতিবার) থেকে ভোট। ইতোমধ্যে সহকারী প্রিজাইডিং অফিসার আনোয়ারুল ইসলামকে দায়িত্ব পালন করে ভোট সম্পন্ন করতে বলা হয়েছে বলে রির্টানিং কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net