October 17, 2026, 4:08 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

বিআরবি গ্রুপের চেয়ারম্যান মজিবর রহমানকে কুষ্টিয়া নাগরিক কমিটির অভিনন্দন জ্ঞাপন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ‘রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার-২০২১’ পাওয়ায় কুষ্টিয়ার বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ’র চেয়ারম্যান ও কুষ্টিয়া নাগরিক কমিটির নির্বাহী পর্ষদের সর্ব জ্যেষ্ঠ সদস্য দেশ বরেণ্য শিল্পপতি আলহ্বাজ মজিবর রহমানকে কুষ্টিয়া নাগরিক কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বৃহস্পতিবার নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডা. এসএম মুস্তানজিদ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. এম সেলিম তোহার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজে মজিবর রহমানের কার্যালয়ে নাগরিক কমিটির পক্ষ থেকে এ শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ওয়াসে, নাগরিক কমিটির নিবার্হী পর্ষদের সদস্য বিশ^জিত সাহা সন্টু ও ড. আমানুর আমান।
সংক্ষিপ্ত এ শুভেচ্ছা বিনিময়ের সময় নাগরিক কমিটির নেতৃবৃন্দ কুষ্টিয়ার শিল্পায়নকে অগ্রগামী করতে ও অত্র অঞ্চলের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করনে বিআরবি গ্রæপ অব ইন্ডাস্ট্রিজের অনন্য ভুমিকার কথা স্মরণ করেন। তারা বলেন বিআরবির কর্ণধার মজিবর রহমানের জীবন-ঘনিষ্ঠ শ্রম ও মেধার ফসল এই বিআরবি ও এর অন্য অংগ প্রতিষ্ঠানগুলো। তারা বলেন সবগুলো প্রতিষ্ঠানই ব্যবসা সফল এবং এর মধ্য দিয়েই মজিবর রহমান দেশের প্রতিষ্ঠিত শিল্প উদ্যেক্তাদের অন্যতম।
কুষ্টিয়া নাগরিক কমিটির এ অভিনন্দন জ্ঞাপনে সম্মানিত বোধ করছেন জানিয়ে মজিবর রহমান বলেন তিনি তার সারা জীবন ধরেই সবটুকু নিষ্ঠা ও শ্রম বিনিয়োগ করেছেন তার প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে। কখনোই অতিমুল্যায়নের প্রত্যাশায় তিনি নেই জানিয়ে এই বরেণ্য শিল্পপতি বলেন সমাজের সকল ভাল কাজের সাথে তিনি ছিলেন ও থাকবেন। তিনি কুষ্টিয়া নাগরিক কমিটিকে কুষ্টিয়ার উন্নয়ন ও মানুষের কল্যাণে ভাল ভাল কাজের উদ্যোগ নেয়ার আহবান জানিয়ে বলেন তিনি নাগরিক কমিটির সাথে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net