May 1, 2026, 4:52 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
র‍্যাবের অভিযান/গ্রেপ্তার দৌলতপুরের আধ্যাত্মিক সাধক হত্যার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি মহান মে দিবস/ দ্রব্যমূল্য, অন্যায্য মজুরি ও অনিরাপদ শ্রমের কঠিন বাস্তবতায় বাংলাদেশের শ্রমজীবীরা একটি বিশ্লেষণ/গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ কৃষকের ন্যায্য অধিকার ফেরাতে/রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বিরোধী অভিযান ‘জঙ্গি সংশ্লিষ্টতা/ ঢাকায় ৪ আটক: অস্ত্র, ড্রোন ও উগ্রবাদী বই উদ্ধার সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ

বেনাপোল রেলপথে চার মাসে এক লাখ ২০ হাজার টন পণ্য আমদানি, আয় ৮ কোটি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গত চার মাসে রেলপথে এক লাখ ২০ হাজার টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে। এতে আট কোটি ২৬ লাখ টাকা আয় করেছে রেল কর্তৃপক্ষ। আমদানিকৃত পণ্যের মধ্যে গার্মেন্টস, পেঁয়াজ, আদা, মরিচ, হলুদ, ধানবীজ, গম, চিনি, পিকআপ ভ্যানসহ বিভিন্ন ধরনের পণ্য ছিল।
বিভিন্ন সূত্র জানায় চাঁদাবাজিসহ নানা অনিয়মের কারণে বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে ট্রেনে করে পণ্য আমদানি করছেন ব্যবসায়ীরা। এছাড়া বেনাপোল বন্দরে পণ্য রাখার জায়গার অভাব ও পেট্রাপোল বন্দরের পার্কিং সিন্ডিকেটের কারণে দীর্ঘ সময় লাগায় ব্যবসায়ীরা ট্রেনে করে পণ্য আমদানি করছেন।
ইন্দো-বাংলা চেম্বার অফ কমার্সের সাব কমিটির পরিচালক মতিয়ার রহমান বলেন, সড়কপথে আমদানিতে নানা হয়রানির কারণে বেনাপোল বন্দর দিয়ে ট্রেনে পণ্য আমদানি করছেন ব্যবসায়ীরা।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, চাদাঁবাজি, অনিয়ম-দুর্নীতি ও যানজটের জন্য বিশেষ সুবিধা পাওয়ায় দুই দেশের ট্রেনে পণ্য আমদানি বেড়েছে। যার কারণে চলতি বছরের চারমাসে আট কোটি টাকার বেশি আয় করেছে রেল কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net