August 24, 2026, 5:53 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

ছোট ভাইয়ের মরদেহ দেখতে এসে বড় বোনের মৃত্যু

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ছোট ভাইয়ের মরদেহ দেখতে এসে বড় বোনের মৃত্যু হয়েছে।
আলমডাঙ্গা উপজেলার সোনাতুনপুর গ্রামে আজ বুধবার সকাল ৬ টার দিকে ওই ঘটনা ঘটে। মারা যাওয়া ভাই আবদুল মান্নান ও বোন বেনী খাতুন ওই গ্রামের মৃত কাঙালী মন্ডলের সন্তান। দুই ভাই-বোনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ওই গ্রামে।
মারা যাওয়া বেনী খাতুনের স্বামী আমজাদ হোসেন জানান, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের সোনাতুনপুর গ্রামের মৃত কাঙালী মণ্ডলের ১০ সন্তান। সম্প্রতি তার চতুর্থ ছেলে আবদুল মান্নান (৪০) স্ট্রোকে আক্রান্ত হন। পরে গত ১৯ দিন আগে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মারা যান তিনি। তার মরদেহ বুধবার সকালে নিজ গ্রাম সোনাতুনপুরে নেয়া হয়। ভাইকে শেষবারের মতো দেখতে আসেন তার সেজ বোন বেনী খাতুন। বুধবার সকাল ৬টার দিকে ভাই আবদুল মান্নানের মৃত মুখ দেখার সাথে সাথে তার বোন বেনীও স্ট্রোকে আক্রান্ত হন। তাকে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নেয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক রোকন জানান, ভাই আবদুল মান্নানের মরদেহ দেখে বোন বেনী খাতুন চেয়ার থেকে পড়ে গিয়ে জ্ঞান হারান। পরে স্থানীয় ক্লিনিকের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভাই-বোনের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net