August 27, 2026, 11:32 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের

চুয়াডাঙায় পুলিশের ‘নিরাপদ পাঠশালা’

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পরিবহনের চালকদের সচেতন করতে ‘নিরাপদ পাঠশালা’ নামে ব্যতিক্রমী এক কার্যক্রম শুরু করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। রোববার (১২ ডিসেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন অফিসে এ কার্যক্রম শুরু হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, অজ্ঞান পার্টি, মাদক পাচারসহ বিভিন্ন অপরাধ সম্পর্কে চালকদের সচেতন করতেই আমাদের এ ধারাবাহিক আয়োজন। তারা নিজেরা নিরাপদ থাকার পাশাপাশি পথচারী কিংবা যাত্রীরা যাতে তাদের কারণে বিপদগ্রস্ত না হয় সেসব বিষয়েও সচেতন করা হয়েছে। এছাড়া চালকরা যেন অজ্ঞান পার্টির খপ্পর থেকে নিজেদের রক্ষা করতে পারে, কোন অপরাধীই যাতে গাড়িকে অবৈধ দ্রব্য পাচারের মাধ্যম হিসেবে ব্যবহার করতে না পারে সেজন্য বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রথম দিন ট্রাক ও কাভার্ডভ্যান চালকদের সঙ্গে আলোচনা হয়েছে। পর্যায়ক্রমে বাস, ইজিবাইক, টমটম, সিএনজিসহ অন্যান্য পরিবহন চালকদেরও এ নিরাপদ পাঠশালার আওতায় আনা হবে।
চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি এম জেনারেল ইসলামের সভাপতিত্বে এবং হাজী রিপন মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) মো. ফকরুল আলম।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net