August 28, 2026, 12:09 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের

শহীদ স্মৃতিসৌধে কুষ্টিয়া নাগরিক কমিটির শ্রদ্ধাঞ্জলি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীতে শহীদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে কুষ্টিয়া নাগরিক কমিটি।
নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডা. এসএম মুস্তানজিদ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. এম সেলিম তোহার নেতৃত্বে নাগরিক কমিটির নেতৃবৃন্দ সকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে শহীদ স্মৃতিসৌধ বেদীতে পুস্পার্ঘ্য অর্পণ করেন। পুস্পস্তবক অর্পণের আগে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়।
র‌্যালী ও পুস্পস্তবক অর্পণ কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ওয়াসে, নিবার্হী কমিটির সদস্য প্রফেসর ড. সরওয়ার মুর্শেদ, আব্দুল খালেক, এসএম কাদেরী শাকিল ও ড. আমানুর আমান এবং সাধারণ পরিষদ সদস্য ডা. জুলফিকার হায়দার, রোকনুজ্জামান নান্টু, লাল মোহাম্মদ, আক্তারী সুলতানা ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net