October 19, 2026, 5:21 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙায় ঘুমন্ত ব্যক্তিকে গুলি করে হত্যা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গায় গভীর রাতে ঘুমন্ত অবস্থায় জানালা দিয়ে গুলি করে হযরত আলী (৫৫) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামে মঙ্গলবার দিনগত রাত রাত ১টার দিকে তাকে গুলি করা হয় এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভোর ৩ টার দিকে মারা যান তিনি।
নিহত হযরত আলী নাস্তিপুর গ্রামের মৃত রইচউদ্দীনের ছেলে।
নিহত হযরত আলীর ছেলে তৌফিক হাসান জানান, রাতে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন হযরত আলী। রাত ১টার দিকে জানালার ফাঁক দিয়ে তিনটি গুলি করে অজ্ঞাত দুর্বৃত্তরা। তারা কয়েক জন ছিল। গুলির শব্দে পরিবারের লোকজন গিয়ে দেখে গুলিবিদ্ধ হযরত আলীকে দেখতে পান। তাকে দ্রত উদ্ধার করে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৩ টার দিকে তার মৃত্যু হয়।
তৌফিক দাবি করেছেন তার বাবা বিজিবির সোর্স হিসেবে কাজ করতেন। তার সাথে সীমান্ত এলাকার চোরাকারবারীদের শত্রতা ছিল।
তবে এ বিষয়ে বিজিবি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net