April 29, 2026, 2:02 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার কুষ্টিয়ায় ইকোর চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান

চুয়াডাঙার কেরু ছাড়া দেশের ১৫ সরকারি চিনিকলের ১৪টিই লোকসানে: শিল্পমন্ত্রী

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশের মোট ১৫টি সরকারি চিনিকলের মধ্যে মাত্র একটি চিনিকল ছাড়া ১৪টিই লোকসানে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুয়ামূন।
রোববার (৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) আলী আজমের এক প্রশ্নের লিখিত উত্তরে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুয়ামূন এমন তথ্য জানান।
অধিবেশনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। রোববারের (৩ এপ্রিল) অধিবেশনের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
প্রশ্নোত্তরে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুয়ামূন বলেন, বর্তমানে দেশে চিনিকলের সংখ্যা ১৫টি। এর মধ্যে একটি চিনিকল (কেরু অ্যান্ড কোং) লাভজনক এবং অলাভজনক চিনিকলের সংখ্যা ১৪টি। ২০২০-২০২১ মাড়াই মৌসুম থেকে সরকারি সিদ্ধান্তে অলাভজনক ১৪টি চিনিকলের মধ্যে ছয়টি চিনিকলের (পঞ্চগড়, সেতাবগঞ্জ, শ্যামপুর, রংপুর, পানা ও কুষ্টিয়া) আখ মাড়াই কার্যক্রম স্থগিত রয়েছে।
আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য হাবিবর রহমানের প্রশ্নের উত্তরে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুয়ামূন বলেন, দেশে কৃষিভিত্তিক শিল্প স্থাপনের জন্য শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) পাঁচটি জেলায় কৃষিভিত্তিক শিল্পনগরী/শিল্পপার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে।
সেগুলো হলো- ঠাকুরগাঁওয়ের বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী, টাঙ্গাইলের বিসিক মধুপুর শিল্প পার্ক (আনারসসহ কৃষিপণ্য প্রক্রিয়াকরণ), বগুড়ার বিসিক উত্তরাঞ্চল কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পপার্ক, রংপুরের বিসিক কৃষি প্রক্রিয়াকরণ শিল্পনগরী, এবং মেহেরপুরের বিসিক কৃষি পণ্য প্রক্রিয়াকরণ শিল্প পার্ক।
আওয়ামী লীগের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুয়ামূন বলেন, চট্টগ্রামের বাড়বকুণ্ডে অবস্থিত চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স কারখানা পুনরায় চালু করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কারখানা প্রাঙ্গণে একটি নতুন ক্লোর-অ্যালকালি এবং ক্লোরিন সম্পর্কিত বেসিক কেমিক্যাল, কমপাউন্ড (পিভিসি) প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যে পেশাদার উপযুক্ত পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থ-কারগরি সম্ভাব্যতা সমীক্ষা সম্পাদনের নিমিত্ত একটি প্রতিষ্ঠান থেকে আরএফপি-এর প্রস্তাব পাওয়া গেছে। প্রাপ্ত প্রস্তাবটি মূল্যায়নের কার্যক্রম চলমান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net