February 7, 2026, 11:34 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া কারাগারে হাজতির অস্বাভাবিক মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা বিএনপি-জামাতের ইশতেহার ও প্রতিশ্রুতি বনাম বাস্তবতা গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের বার্ষিক বনভোজন ও সাহিত্য আড্ডা রয়টার্সকে তারেক রহমান/ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি ২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক

চুয়াডাঙ্গার দর্শনায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অপরাধে এক মাদ্রাসার পরিচালক জেলে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গার দর্শনায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অপরাধে এক মাদ্রাসার পরিচালককে জেলে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙার সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট জোহরা খাতুন এই জেলে পাঠানোর আদেশ দেন।
এর আগে আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দর্শনার মাসুমা জান্নাত মহিলা মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাদ্রাসার ঐ পরিচালকের নাম গোলাম কিবরিয়া। তার বয়স ৫৫ বছর।
একই দিন দুপুর ১টার দিকে নির্যাতনের শিকার মাদ্রাসা ছাত্রীর বাবা দর্শনা থানায় একটি মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, গোলাম কিবরিয়া দর্শনার দক্ষিণচাঁদপুর গ্রামের নান্নু মুহুরির বাড়িতে স্ব পরিবারে ভাড়ায় থাকেন। তার স্ত্রী, মেয়ে ও জামাই একই মাদ্রাসার শিক্ষক।
গত ২৪ মার্চ সকালে গোলাম কিবরিয়ার স্ত্রী, মেয়ে ও জামাই মাদ্রাসায় ছিলেন। বাড়ি একা ছিলেন তিনি। ওই দিন বেলা ১১ টার দিকে এক বোতল পানি নিয়ে মাদ্রাসার তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে তিনি বাসায় ডাকেন তিনি। ছাত্রীটি সেখনে পানি নিয়ে গেলে ওই ছাত্রীকে ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করেন গোলাম কিবরিয়া।
ঘটনাটি কাউকে না বলতে হুমকিও দেন তিনি।
গত ৫ এপ্রিল বাচ্চাটি অসুস্থবোধ করে। বিষয়টি জিজ্ঞেস করলে সে তার এক সহপাঠীকে যৌনাঙ্গে ব্যাথার কথা জানায়। মেয়েটি ঐ সহপাঠীর সাথে তার নিজ বাড়িতে আসে। ঐ সহপাঠী মেয়েটির পরিবারকে ঘটনাটি জানায়।
নির্যাতনের শিকার মাদ্রাসা ছাত্রীর বাবা জানান, ঘটনাটি জানার পর বৃহস্পতিবার দুপুরে তিনি মাদ্রাসায় যান। কিন্তু তাকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মাদ্রাসার পরিচালক গোলাম কিবরিয়া। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে তাকে আটক করে থানায় নেয়।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর জানান, প্রাথমিক জ্ঞিাসাবাদে গোলাম কিবরিয়া ঐ মেয়েটির বিশেষ জায়গায় হাত দেয়ার কথা স্বীকার করেন। ধর্ষনের বিষয়টি অস্বীকার করে।
ওসি জানান আদালতের নির্দেশ মতো মেয়েটির মেডিকেল টেস্ট হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net