October 16, 2026, 2:44 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

কুষ্টিয়া শিল্পকলা একাডেমি উদ্ধোধন/স্ব স্ব জেলার শিল্প-সংস্কৃতি তুলে ধরার আহবান প্রধানমন্ত্রীর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক জেলাকে নিজ নিজ শিল্প-সংস্কৃতিকে বিশে^র দরবারে তুলে ধরার আহবান জানিয়েছেন। তিনি বলেছেন দেশের প্রতিটি জেলাই স্ব স্ব সাহিত্য, সংস্কৃতি-শিল্পের এক একটি আধার, প্রাণ-প্রাচুর্য্যে ভরা। এগুলো বিশে^র দরবারে উপস্থাপন করতে হবে। বাংলাদেশকে তুলে ধরতে হবে। ইতোমধ্যে সারাবিশ^ আমাদের মুল্যবান সব সাহিত্য-সংস্কৃতি সম্বন্ধে অবগত। কয়েকটির স্বীকৃতিও মিলেছে।
বুধবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফরেন্সের মাধ্যমে দেশের দ্বিতীয় বৃহত্তম কুষ্টিয়া শিল্পকলা একাডেমি ভবন ও খুলনা, জামালপুর, নারায়নগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, মৌলভীবাজার এবং রংপুরসহ দেশের আট জেলার শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্য ব্যক্তিত্ব লিয়াকত আলী লাকী, উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক সচিব আবুল মনসুর।
শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধনের সময় কুষ্টিয়া প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, পুলিশ সুপার খাইরুল আলম, কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী, জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল আলম সুমনসহ মুক্তিযোদ্ধা কমান্ড, সাংবাদিক, ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net