June 21, 2026, 6:12 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

ঝিনাইদহে পৌরসভার টোল আদায় নিয়ে আ’লীগের দুইপক্ষের সংঘর্ষ, নিহত ২

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার টোল আদায় করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৯ জন।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরের চৌগাছা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পৌর শহরের আখ সেন্টার পাড়ার জীবন (১৮) এবং এলাঙ্গী গ্রামের আক্তার (১৯)।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে পৌরসভার বিভিন্ন এলাকায় প্রবেশকারী যানবাহন থেকে টোল আদায় করে আসছিলেন মেয়র সহিদুজ্জামান সেলিমের সমর্থকরা। প্রায় এক মাস আগে একটি গ্রুপ সেখান থেকে বেরিয়ে যোগ দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলীর সঙ্গে। পরবর্তীতে টোল আদায় নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর পৌর শহরের চৌগাছা বাসস্ট্যান্ডে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে দুজন নিহত হন। আহত হন আরও ৯ জন।
নিহত জীবনের মামাতো ভাই হাসান বলেন, ‘জীবন রংমিস্ত্রীর কাজ করতো। আমি আর জীবন সকালে বাড়ি থেকে বের হয়ে কাজে যাচ্ছিলাম। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহানের সমর্থক কামরুল হাসানের কয়েকজন লোক একটি মোটরসাইকেলে এসে জীবনকে বলে একটু বাজারে চল। তারা আমাকে বলে যে ও একটু পরেই ফিরে আসছে। এর কিছুক্ষণ পর আমাকে একজন ফোন দিয়ে বলে তোর ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রথমে বিশ্বাস করিনি। পরে হাসপাতালে এসে ভাইকে মৃত অবস্থায় দেখি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইন উদ্দিন বলেন, নিহতদের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডন নামের একজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net