April 24, 2026, 11:38 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন

আরেফিন সিদ্দিককে নিয়ে ফিরোজ রশিদের বক্তব্য মানহানিকর/ ইবি বঙ্গবন্ধু পরিষদ

দেশের অন্যতম বুদ্ধিজীবি, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারমান  ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের   সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে নিয়ে সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদের বক্তব্য ‘অসত্য এবং মানহানিকর’ উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ^বিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ।
শনিবার পরিষদের সভাপতি (ভার) প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিন এক বিবৃতিতে বলেন গত ৩০ জুন বৃহস্পতিবার মহান জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী দিনে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ অধাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা, অসত্য, বিদ্বেষমূলক ও মানহানিকর বক্তব্য প্রদান করেছেন। নেতৃবৃন্দ এধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মহান সংসদে দাঁড়িয়ে এ ধরনের অজ্ঞানতা ও বিদ্বেষপ্রসূত, অসত্য এবং মানহানিকর বক্তব্য প্রদানের জন্য কাজী ফিরোজ রশিদকে দ্রত ক্ষমা চাইতে হবে। একই সাথে রশিদের ঐ বক্তব্য রেকর্ড থেকে এক্সপাঞ্জ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নেতৃবৃন্দ দাবি জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তি/

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net