August 31, 2026, 4:07 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে সাংবাদিকদের ওপর হামলা মামলার মূল দুই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়?

কুষ্টিয়ায় বৃদ্ধাশ্রমের অসহায় মায়েদের পাশে দাঁড়ালো অনুকাব্য সংস্কৃতি সংসদ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুুষ্টিয়ায় উদয় মা ও শিশু পুনর্বাসনকেন্দ্র বৃদ্ধাশ্রমের মায়েদের পাশে দাঁড়ালো “অনুকাব্য সংস্কৃতি সংসদ। বৃহস্পতিবার বৃদ্ধাশ্রমের সংস্কারের জন্য প্রয়োজনীয় টিন বিতরণ করেছে কুষ্টিয়া জেলার সামাজিক সংগঠন “অনুকাব্য সংস্কৃতি সংসদ”।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার চেয়ারম্যান ইসলামী বিশ^বিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ড. আমানুর আমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “স্বপ্ন প্রয়াস যুব সংস্থার” সভাপতি সাদিক হাসান রহিদ। আরো উপস্থিত ছিলেন মেহেরাব হাসান, তানজিল প্রমুখ।
অনুকাব্য সংস্কৃতির সংসদ এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আসিফ মর্তবা এর উপস্থিতিতে অনুকাব্য সংস্কৃতি সংসদের পক্ষ থেকে উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রের পরিচালকের নিকট নির্মাণ সামগ্রী হস্তান্তর করেন ড. আমানুর আমান।
“মানবিক বিশ্ব চাই, মানবতার বিজয় চাই” এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করে সামাজিক সংগঠন অনুকাব্য সংস্কৃতি সংসদ। নির্মাণ সামগ্রী পেয়ে বৃদ্ধাশ্রমের মায়েরা অনেক খুশি হয়ে বলেন বৃষ্টিতে ভিজে তাদের আর কষ্ট করতে হবে না।
বৃদ্ধাশ্রমটি পরিদর্শন শেষে প্রধান অতিথি ড. আমানুর আমান সকলকে বৃদ্ধাশ্রমটির অসহায় মায়েদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং অনুকাব্য সংস্কৃতি সংসদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net