March 20, 2026, 3:31 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রার চাপেও স্বস্তি, দুই দিনে পদ্মা সেতুতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় কয়েক সেকেন্ডের টর্নেডো, চুয়াডাঙ্গায় নিহত ১ চুয়াডাঙ্গা/নিজ সন্তানকে অপহরণ করে, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অবশেষে পুলিশের জালে শিশু ধর্ষণ করে এতেকাফে বসা কুষ্টিয়ার সেই মাদ্রাসা সুপার গ্রেফতার, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই শিশুটির খাল খনন/ জিয়াউর রহমান থেকে তারেক রহমান—পানি ব্যবস্থাপনার এক ধারাবাহিক চিন্তা দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী

ডিক্রি জারি/রুশ নাগরিকত্ব পাচ্ছে ইউক্রেনের জনগন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইউক্রেনের জনগণকে গণহারে রুশ নাগরিকত্ব দিতে যাচ্ছে রাশিয়া। এ লক্ষ্যে একটি সরকারি আদেশ (ডিক্রি) জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এই ডিক্রির ফলে ইউক্রেনের সব নাগরিক রাশিয়ার নাগরিকত্ব পাবেন এবং রাশিয়ান হিসেবে বিবেচিত হবেন।
সোমবার (১১ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার সরকারি ওয়েবসাইটে এ বিষয়ে একটি নথি প্রকাশিত হয়েছে। এতে ইউক্রেনীয় জনগণের রাশিয়ার নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া সহজ করার কথা বলা হয়েছে।
ডিক্রিতে বলা হয়, ইউক্রেনের সব নাগরিককে রাশিয়ার নাগরিকত্ব পেতে আবেদন করার শর্তাবলি সহজ ও শিথিল করা হয়েছে। এখন আর কাউকে রাশিয়ায় পাঁচ বছর অবস্থান করার মতো শর্ত পূরণ করতে হবে না। আবেদনকারীকে রুশ ভাষা জানার শর্তও শিথিল করা হয়েছে।
এর আগে পূর্ব ইউক্রেনের স্বতন্ত্র-স্বাধীন অঞ্চল হিসেবে ঘোষিত দোনেৎস্কো ও লুহানস্কো এবং রাশিয়ার অধিকৃত দক্ষিণাঞ্চলীয় জাপোরিজঝিয়া ও খেরসন অঞ্চলের বাসিন্দাদের রুশ নাগরিকত্ব দেওয়ার জন্য একই ধরনের একটি ডিক্রি জারি করেন ভ্লাদিমির পুতিন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এর পর থেকেই পূর্ব ইউরোপের দেশটিতে শুরু হয় রুশ সেনা অভিযান। এক্ষেত্রে পশ্চিমাদের বাধা উপেক্ষা করে অভিযান চালিয়ে যাচ্ছে রাশিয়া।
রুশ হামলার বিরুদ্ধে ইউক্রেনীয়দের প্রতিহতের ডাক ও পাল্টা আক্রমণের নৈতিক অবস্থান দুর্বল করতে এমন সহজ নাগরিকত্বের টোপ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net