August 28, 2026, 1:56 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের

কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। সর্ম্পকে তারা শ্যালক-দুলাভাই। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় জেলার ভেড়ামারা উপজেলার হাওয়া খালি মাঠ এলাকায় ভেড়ামারা-দৌলতপুর সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন সাজ্জাদ হোসেন সজিব (২৩) ও মারুফুল আলম পিয়াস (৩০)।
সজিব মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের বরিয়া গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে এবং নিহত মারুফুল পাবনার ঈশ্বরদী উপজেলার নারিচা গ্রামের শাহ আলমের ছেলে। মারুফুল সজিবের ভগ্নিপতি।
আহত বাপ্পি শেখ (২০) দৌলতপুর উপজেলার জয়রামপুর গোরস্থান পাড়ার মৃত নিজাম উদ্দিনের ছেলে। কাজল রহমান (১৮) একই গ্রামের কামাল হোসেনের ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান মঙ্গলবার বিকেল ৫টার দিকে ভেড়ামারা উপজেলার হাওয়া খালি মাঠ এলাকায় ভেড়ামারা-দৌলতপুর সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চারজন আরোহী আহত হন।
তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল শিফট করা হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন জানান চিকিৎসাধীন অবস্থায় মারুফুল মারা যান রাত ৮টার দিকে এবং সজিব মারা যান সাড়ে ৯টার দিকে।
নিহতের স্বজনরা জানান নিহত মারুফুল ঈদ উপলক্ষে শশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। শ্যালক সজিবকে নিয়ে মারুফুল বিকেলে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। মারুফলের এক কন্যা সন্তান রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net