February 7, 2026, 6:46 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া কারাগারে হাজতির অস্বাভাবিক মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা বিএনপি-জামাতের ইশতেহার ও প্রতিশ্রুতি বনাম বাস্তবতা গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের বার্ষিক বনভোজন ও সাহিত্য আড্ডা রয়টার্সকে তারেক রহমান/ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি ২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক

মেহেরপুরে কনস্টেবল আলাউদ্দীন হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেহেরপুরে পুলিশ কনস্টেবল আলাউদ্দীন হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিজ্ঞ বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার বলিদাপাড়া গ্রামের কালু মন্ডলের ছেলে আনিছ মন্ডল, একই গ্রামের আব্দুল মালেক মন্ডলের ছেলে তাহাজুত হোসেন, সোনাউল্লাহর ছেলে শাকিল হোসেন ও রুবেল হোসেন।
আদালত একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রমে কারাদন্ড দিয়েছে।
মামলার বিবরণে জানা গিয়েছে- ২০১৫ সালের ২৪ জুলাই গাংনী উপজেলার পিরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সুবীর রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল বামুন্দি-কাজিপুর এলাকায় টহল দিচ্ছিলেন। পরে মাইক্রোবাস যোগে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পীরতলা সাহেবনগর নামক স্থানে অবস্থান নেয় পুলিশের ঐ টিম। তারা মাইক্রোবাসটি আটকানোর জন্য রাস্তায় ব্যারিকেড দেয়। কিন্তু মাইক্রোবাসের চালক কৌশলে পালানোর চেষ্টা করে। এসময় কনস্টেবল আলাউদ্দীন মাইক্রোবাসটিকে আটকের চেষ্টা করলে মাইক্রোবাস দিয়ে তাকে ধাক্কা দিয়ে ঢেলে দেয়া হয়। আলাউদ্দীন মাইক্রোবাসের বাম্পারে আটকে গেলে তাকে টেনে হেঁচড়ে ঘটনাস্থল থেকে অন্তত দেড় কিলোমিটার দূরে ফেলে দেয়া হয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
পুলিশ আলাউদ্দীনকে হত্যা ও মাদক পাচারকাজে ব্যবহৃত মাইক্রোবাস (নং- কুষ্টিয়া চ- ০২-০০১১) কুষ্টিয়ার মিরপুর উপজেলার বলিদাপাড়া গ্রাম থেকে জব্দ করে।
এ ঘটনায় বাদী হয়ে গাংনী থানায় আসামীদের বিরুদ্ধে মামলা করেন পিরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ সুবীর রায়।
রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net